Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে পৌরশহরের শীল ও করাতকল শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর পৌর শহরে কর্মরত করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক নরসুন্দর ও করাতকল শ্রমিক পরিবারের মাঝে ১২কেজি করে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দিনব্যাপি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সামাজিক নিরাপত্তা বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিতরণকালে অন্যদের মধ্যে প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সচিব কামরুল ইসলাম, প্রেসক্লাব’র সম্পাদক এনামুল হক, সাংবাদিক কল্যাণ তহবিলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলুসহ পৌর কাউন্সিলরগণ ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version