এম সাইফুল ইসলাম শাফলু: আগামী ৩০ জানুয়ারি সখীপুর পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা,উপজেলা প্রশাসন, সকল প্রার্থী এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সখীপুর উপজেলা পরিষদ হলরুমে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে মতবিনিময়সভায় জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, সার্কেল এসপি (টাঙ্গাইল দক্ষিণ) মো.আবদুল মতিন, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, ওসি একে সাইদুল হক ভূইয়া,নির্বাচন কর্মকর্তা আতাউল হক, ওসি তদন্ত এএইচএম লুৎফুল কবির, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার,সম্পাদক এনামুল হক, মেয়র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ছানোয়ার হোসেন সজীব, নাছির উদ্দিনসহ কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
