Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে প্যানেল মেয়র রফিকুলের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর পৌরসভার প্যানেল মেয়র মো. রফিকুল ইসলাম রফিকের ব্যক্তিগত তহবিল থেকে পৌর শহরের ৬নং ওয়ার্ডের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ২’শ ৮০টি দুস্থ অসহায় পরিবারের মাঝে ৮ কেজি করে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিতরণকালে অন্যদের মধ্যে সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, সাংবাদিক কল্যান তহবিলের সাধারণ সম্পাদক, নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version