Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে প্রতারকসহ গ্রেফতার দুই

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে এক প্রতারকসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-টাকা আত্মসাত ও প্রতারণা মামলায় উপজেলার যাদবপুর গ্রামের আজাহার আলীর ছেলে লাবলু মিয়া (৩৫) এবং বন মামলায় ওয়ারেন্টভূক্ত কালমেঘা রাঙামাটিয়া এলাকার ইউনুছ মুন্সীর ছেলে আবদুস ছবুর মিয়া।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের শনিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version