Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৭৭জন পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী উপজেলার কঁচিকন্ঠ বিদ্যানিকেতন, বেড়িখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকার্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছাতিয়াচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গিয়ে কোমলমতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদমান সাদি (সাত্তার ভিপি), সহ-সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুস ছাকিব তালুকদার, বুলবুল তালুকদার, স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন জুনিয়র শাখার সভাপতি, সম্পাদক সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

এ সময় সভাপতির বক্তব্যে সাদমান সাদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুখী সমৃদ্ধির বাংলাদেশ গঠনে শিক্ষার বিকল্প নেই। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানের প্রতি যত্নশীল হতে হবে এবং প্রাপ্ত বয়সের আগে হাতে স্মার্টফোন না দেওয়ার । বাল্য বিবাহ, ইভটিজিং, যৌতুক এবং নারী নির্যাতন রুখে দিতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

প্রসঙ্গত, আগামী ১৭ নভেম্বর থেকে সারাদেশে একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version