Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ফায়ারসার্ভিস এক কর্মীর বিরুদ্ধে গাছের চারা কর্তনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক” টাঙ্গাইলের সখীপুরে বহেড়াতৈল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মিনহাজ (৬৫)এর ৪টি গাছের চারা কর্তনের অভিযোগ উঠেছে তার-ই ছোট ভাই ফায়ারসার্ভিস কর্মী আবু বাক্কার (৫০)এর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সোমবার ১৮ এপ্রিল সকাল ১২টার সময়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মিনহাজ মেম্বারের বাড়ীর পাশে কর্তন করা চার’টি বিদেশি গাছের চারা পড়ে আছে।
জানতে চাইলে সাব্বির নামের এক যুবক বলেন,দা হাতে নিয়ে আবু বাক্কার এসে চারটি গাছ কেটে স্থান ত্যাগ করেন।আমরা বাঁধা দিলে হয়তো সেখানে বড় কোন দূর্ঘটনা ঘটতে পারতো তাই আমরা কোন কথা বলি নাই।
মিনহাজ মেম্বার বলেন,আমার ছোট ভাই আবু বাক্কার ফায়ারসার্ভিসে সরকারি চাকরি করে।তাই সে আমাদেরকে মানুষ মনে করে না।সে সব সময় আমার ক্ষতি করার চেষ্টা করে।সে ছুটিতে বাড়ী আসলেই আমার একটা ক্ষতি করে তারপর সে চলে যাবে।এক বছর আগে আমার দুইটা বাঁশের মোতা উপরে ফেলেছে।এখন আবার আমার নিজের হাতের রোপণ করা চারটি গাছ কেটে ফেললো।আমি এর বিচার চাই।
আবু বাক্কর গাছ কাটার কথা স্বীকার করে বলেন,আমার জমির গাছ আমি কেটেছি। আমার বড় ভাই মিনহাজ মেম্বার জোরপূর্বক আমার জমি দখল করে গাছ রোপণ করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version