Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বন্ধুর দুঃসময়ে সাহায্যের হাত বাড়ালো বন্ধু ফাউন্ডেশন

News Tangail

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ বন্ধুর পাশে আর্থিক সহায়তার হাত বাড়ালো বন্ধু ফাউন্ডেশন। কিডনী সমস্যা জনিত কারণে চিকিৎসাধীন আসিফ সিকদার (২২)এর হাতে
সহপাঠীদের গড়ে তোলা বন্ধু ফাউন্ডেশন এর পক্ষ থেকে নগদ ৯৩ হাজার ৩শ ৪৭ টাকা তুলে দেওয়া হয়েছে। তাদের এমন মানবিক সহায়তাকে স্বাগত জানিয়েছেন নিউজ টাঙ্গাইল এর সম্পাদক বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু। ছেলের চিকিৎসার টাকা হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আসিফের বাবা মোসলেম উদ্দিন। সংগঠনের মুখপাত্র ভিপি সুমন বাপ্পি বলেন, আমরা আমাদের বন্ধুর দুঃসময়ে পাশে থাকতে পেরে নিজেদের কিছুটা হলেও দায় এড়াতে পেরেছি মনকেও শান্তনা দিতে পারছি আমরা বন্ধুর পাশে আছি এবং থাকবো। এ সংগঠনকে আরো বেগবান করে যেন আরো অসহায় মানুষদের পাশে দাড়াতে পারি। তিনি সমাজের বৃত্তবানদের সহায়তা কামনা করছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version