Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বন মামলার সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

 
এম সাইফুল ইসলাম শাফলু :

টাঙ্গাইলের সখীপুরে একই বন মামলায় (বনের গাছ কাটা মামলা) দুই বছর করে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-উপজেলা বহুরিয়া ইউনিয়নের বিসিবাইদ গ্রামের রবি মিয়ার ছেলে ছানোয়ার হোসেন ও একই গ্রামের মুন্তাজ ভূইয়ার ছেলে মো. মকবুল ভূইয়া।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিদের মঙ্গলবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version