Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বাল্য বিয়ের দায়ে মেয়ের বাবাকে অর্থদণ্ড

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ের অপরাধে মেয়ের বাবা আবুল কালামকে  ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ দণ্ডাদেশ দেন।

জানা যায়, শনিবার সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এসডিএস মোড় এলাকায় মেয়ের বাড়িতে গোপনে বাল্য বিয়ের প্রস্তুতি চলছিলো। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে মেয়ের বাবা ও মাকে ধরে আনেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের বাবাকে জরিমানা করা হয়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, অপ্রাপ্ত মেয়েকে বিয়ে দেওয়ায় বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version