Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া দেওয়ান বাড়ী মোড় নামক স্থানে  শনিবার (৩০ মার্চ) দুপুরে মোটরসাইকেলকে একটি বাস চাপা দিলে মোটরসাইকেল আরোহী কামালের মৃত্যু হয়।

নিহতর কামালের বাড়ি সখীপুর উপজেলার বড়চওনা গ্রামে। সে বড়চওনা চটানপাড়ার মোঃ লাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান সখীপুর থেকে মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনে ফেরার পথে কচুয়া দেওয়ান বাড়ী মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হয় কামাল।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তাকে সাভার এনাম মেডিকেলে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version