Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট এক সৌদি প্রবাসীর মৃত্যু

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুল হক (৪৫) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বড়চওনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফজলুল হক উপজেলার শ্রীপুর এলাকার মো. ওসমান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার বড়চওনা এলাকায় শ্বশুর বাড়িতে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায় ফজলুল হক। মাছ ধরার একপর্যায়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. শামসুল আলম বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই প্রবাসীর মৃত্যু হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version