Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকারনিকের মৃত্যু

 

ইসমাইল হোসেন: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আল-আমীন হোসেন (২৫) নামের এক টিউবওয়েলের মেকারনিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হেংঙ্গার চালা গ্রামে এ ঘটনা ঘটে। আল-আমীন ওই এলাকার আবদুল কদ্দুস মিয়ার ছেলে।
জানাযায়, আল-আমীন শুক্রবার বিকেলে উপজেলার হেংঙ্গারচালা গ্রামের এক বাড়িতে টিউবওয়েল মেরামত করতে যায়। মেরামতের সময় অসাবধানতাবশত টিউবওয়েলের রড় বিদ্যুতের মেইন তারের সাথে স্পর্শ লাগে। এসময় সে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version