Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

‎এম সাইফুল ইসলাম শাফলু :
‎টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল রানা (২৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল চারটায় উপজেলার বগা প্রতিমা গ্রামে এ ঘটনা ঘটে।
‎জানাযায়, সিঙ্গাপুর প্রবাসী জুয়েল নিজ ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে বগা প্রতিমা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version