Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ মানুষ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ বন্ধের প্রস্তুতি চলে। সামান্য বৃষ্টির হালকা বাতাস ও বৃষ্টি হলেও সারা রাত বিদ্যুৎ বন্ধ থাকে। এই সংলাপ বর্ষাকালের । আবার গ্রীষ্মকালের সংলাপ হচ্ছে বেশি গড়ম বিদ্যুতের চাহিদা বেশি সরবরাহ কম, ফলে বিদ্যুৎ বন্ধ । আবার বছরে কয়েকদিন সরবরাহ লাইনের গাছ ছাঁটাইয়ের অজুহাতে সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকে। এ ছাড়া বছরের সিংহভাগ বাঘ সময় চলে বিদ্যুতের নানা লুকোচুরি খেলা। নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ-বিরক্ত গ্রাহক।
উপজেলার কচুয়া, বড়চওনা, কুতুবপুর, আড়াইপাড়া, ইছাদিঘী, কালমেঘা, হতেয়া, যাদবপুর, বেড়বাড়ী, দাড়িয়াপুর. সখীপুর পৌরসভা সহ বিভিন্ন গ্রামের একাধিক বিদ্যুৎ গ্রাহকের সঙ্গে কথা বলে জানাযায় বিশেষ প্রয়োজনে নির্দিষ্ট সময়ে লোডশেডিং দিতে হতে পারে লোডশেডিং নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ কারনে অকারনে দিনে রাতে ১০থেকে ১৫ বার বিদ্যুতের লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাটির সমাধান চাই দ্রত।

তবে বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ সখীপুর অঞ্চলের নলুয়া, বোয়ালী, শোলাপ্রতিমা লাঙ্গুলিয়া, প্রতিমা বংকী, কালিদাস ও কালমেঘা এলাকার দায়িত্বরত এক লাইনম্যান (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, ঝড়-বৃষ্টি হলে গাছপালা পড়ার কারণে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয় তা পরিষ্কার করতে ২ থেকে ৩ দিন সময় লাগে ।প্রত্যন্ত অঞ্চলে বনের ভেতর দিয়ে বিদ্যুৎ লাইন নেওয়াই এর মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।ক্ষয়-ক্ষতি ও দুর্ঘটনারোধে ঝড়-বৃষ্টির আভাস পেয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। ঝড়ের পর লাইন চালু করা হলে লাইনে গাছপালা পড়ায় কিছুক্ষণ পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু অল্প জনবল দিয়ে সঙ্গে সঙ্গেই পুরো লাইন পরীক্ষা করা সম্ভব হয় না। ফলে উপ-সংযোগগুলো বিচ্ছিন্ন করে মূল সংযোগ চালু করা হয়। উপসংযোগ চালু করতে গ্রাহকরা এক-দুইবার করে বিদ্যুৎ বিভ্রাটের শিকার হন।
পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ) সখীপুরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভূইয়া বলেন সরবরাহ লাইনগুলো অনেক লম্বা। ঝড়-বৃষ্টির পর জাম্পারিং কেটে দিয়ে লাইনের একটি অংশ চালু করতে হয়। এভাবে পরবর্তী অংশ চেক করে পুনরায় লাইন চালু করতে হয়। তাছাড়া সরবরাহ লাইনগুলো বনের ভেতর দিয়ে যাওয়ায় ঝড়-বৃষ্টি হলে এ রকম পরিস্থিতি তৈরি হয়। তবে আমাদের অনেকগুলো বিতরণ প্রকল্প চলমান এগুলো চালু হলে আর ভোগান্তি হবেনা আশাকরি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version