Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিনিধি : সখীপুর উপজেলার  ৮নং বহুরিয়া ইউনিয়ন পরিষদের মাঠে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী আতাউল মাহমুদ, চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, খন্দকার রফিকুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। প্রবাসী মানবিক সংগঠনের উদ্যোগে রবিবার দিনব্যাপী স্বাস্থ্যসেবা দেন  লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. তৌহিদা তন্বী, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আরাফাত ইসলাম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সিএমইউ ডা. মো. কায়সার হাসান রনি, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মেহেদী হাসান উল্লাস।

মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রবাসী বাংলাদেশি ভাইদের আর্থিক সহায়তায় এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত করার চেষ্টা করবেন বলে জানান।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version