Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বিমান বাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থদের ত্রাণ সামগ্রী বিতরণ

এম সাইফুল ইসলাম শাফলু  : স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চপুর সখীপুর টাঙ্গাইলের উদ্যোগে অসহায় ও দুস্থ জনগনের মাঝে ইদ  সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার  বি এ এফ শাহিন কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ২৪৫ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এতে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর সখীপুর টাঙ্গাইলের এয়ার কমডোর ও এয়ার অধিনায়ক কাজী মাজহারুল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া অধিনায়ক রক্ষণাবেক্ষণ শাখা, অধিনায়ক প্রশাসনিক শাখা, অধিনায়ক পরিচালন শাখা এবং বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও বিমানসেনা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version