নিজস্ব প্রতিনিধি. তামাক কোম্পানির কুটচাল রুখে দাড়াও, তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাঁচাও,, এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় ধমুপানের কুফলের নানাদিক নিয়ে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী শফিউর রহমান বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা এরশাদুল আলম, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, গোলাম কিবরিয়া সেলিম, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
সখীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন
275
পূর্ববর্তী খবর:
0
