Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞা স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞা স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। কৃত্তনখোলা হাজির বাজার এলাকাবাসীর আয়োজনে গজারিয়া ইউনিয়ন পরিষদ মাঠে গত বুধবার এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

গতকাল এ টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়। গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি সখীপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, টুর্নামেন্টের উদ্বোধক গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলায় সখীপুরের কালমেঘা গ্রামের দলকে পরাজিত করে মির্জাপুরের তরকপুর গ্রামের দল জয়লাভ করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version