Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজলোর বোয়ালী মহাবিদ্যালয় প্রাঙ্গণে সবুজ পরিবেশ আন্দোলন উপজেলা শাখার আয়োজনে বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন করেন আ.লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ।

এ সময় বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, সখীপুর প্রেক্লাবের সভাপতি শাকিল আনোয়ার,বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি রাজু আহমেদ, সখীপুর প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলহাস গায়েন, সবুজ পরিবেশ আন্দোলন সখীপুর উপজেলা শাখার সভাপতি আহাম্মেদ কামাল, সাধারণ সম্পাদক আল- আমিন সিকদার, কবি সাইফুল ইসলাম বারী,কবি শাহ আলম সানি প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version