Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ

News Tangail
  1. নিজস্ব প্রতিনিধি ঃ টাঙ্গাইলের সখীপুরে দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তি পরীক্ষা ২০২১ বৃত্তিপ্রাপ্ত ৩৪ জন শিক্ষার্থীর মাঝে সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ২৫ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় ইউরেকা সেন্ট্রাল শাখায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি, নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক এম সাইফুল ইসলাম শাফলু সভাপতিত্বে বাসাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম, সখীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শাহীন আল মামুন, দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ মাহবুবুল আলম সাখাওয়াত, সাধারণ সম্পাদক খান মুহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সৈয়দ আলী, ডা,শফিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অবিভাবকগণ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version