Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বোয়ালী মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: পড়িলে বই আলোকিত হই এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে বোয়ালী মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বোয়ালী বাজারে এ লাইব্রেরি উদ্বোধন করা হয়। বোয়ালী গ্রামের যুবসমাজ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এম,এ রাজ্জাক বিএসসি বি,এড এর সভাপতিত্বে বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবুল হাশেম,  ডেইলি স্টারের সাংবাদিক ও সাহিত্যিক শাহ আলম সাজু, বিআরডিবি ভাইস চেয়ারম্যান, সাইফুল ইসলাম শাফলু, বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ের সহঃপ্রধান শিক্ষক সাইদুর রহমান, বোয়ালী ডিগ্রি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম (সাফি), প্রভাষক নাছির উদ্দিন, কম্পিউটার প্রভাষক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজী মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম হায়দার, সেলিম মাহমুদ, এমএ আউয়াল রানা, ফজলুল হক রতন, জেলা যুব লীগ সদস্য রাজু আহমেদ, হাফেজ মওলানা মহসিন আল মামুন, আলাল উদ্দিন, শফিকুল ইসলাম, সোহেল রানা, মাহমুদ শরিফ, সজল আহমেদসহ এলাকার গন্যমান্য ব্য‌ক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version