Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ব্যাংক কর্মকর্তাসহ ৫জন করোনায় আক্রান্ত

এম সাইফুল ইসলাম শাফলু :টাঙ্গাইলের সখীপুরে কৃষি ব্যাংক সখীপুর শাখার এক কর্মকর্তাসহ ৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হচ্ছেন, ব্যাংক কর্মকর্তা শান্তি আক্তার (২৯), সরকারি মুজিব কলেজের অধ্যাপক মো. রফিকুল ইসলাম (৫০), সখীপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বেদানা বেগম (৬৫) কাহার্তা গ্রামের শামসুল আলম (৬০) এবং পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের আরাফাত ইসলাম (২৮)। শুক্রবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সুবহান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে সখীপুরে মোট আক্রান্তের সংখ্যা ৬৯ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৩০ জন, আইশোলেশনে রয়েছেন ৩৮ জন এবং এক জনের মৃত্যু হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version