Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ব্যাংক জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেফতার–৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

এম সাইফুল ইসলাম শাফলু :  টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক তক্তারচালা শাখায় ব্যাংক জালিয়াত চক্রের দুই সদস্যকে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ করা হ‌য়ে‌ছে।  মঙ্গলবার দুপুরে  ৭ দি‌নের রিমান্ড চে‌য়ে  তাদেরকে  টাঙ্গাইল আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আটককৃতরা হলো- মাদারীপুরের শামসুর রহমা‌নের ছেলে সোহাগ (৩৩) এবং সৈয়দ আলী ব্যাপারীর ছেলে রোকন ব্যাপারী(২৪)।  এসময়  নাহিদ শেখ (২৭) নামের অপর এক আসামী পালিয়ে যায়, সেও একই এলাকার ভূইয়া শে‌খের ছে‌লে।
জানা যায়,  জালিয়াত চক্র ভূয়া আইডি কার্ড ব্যবহার করে সোহাগ নামে একটি হিসাব খোলেন বাংলাদেশ কৃষি ব্যাংক তক্তারচালা শাখায় ।  সোমবার দুপুরে  ওই ব্যাংকের অন্যান্য স্টাফদের সীল স্বাক্ষর জাল করে এসবিডি ৪৩৮৭২১৩ চেকের মাধ্যমে ৫৮৩৯ একাউন্ট থেকে ৪ লাখ টাকা উত্তোলন করে চলে যায়। পরে এসবিডি ৪৩৮৭২১৪ চেকের মাধ্যমে একই একাউন্ট থেকে পুনরায় তিন লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে এ‌সে ঘুরাঘু‌রি কর‌তে থা‌কে। এসময় সন্দেহ হলে তাদেরকে আটক করে চার লাখ টাকা উদ্ধার করা হয়।
কৃষি ব্যাংক তক্তারচালা শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ মিয়া বলেন, জালিয়াতচক্র কিভাবে একাউন্ট খুলেছে তা জে‌নে  চক্রটির সঙ্গে ব্যাংক স্টাফ‌দের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সখীপুর থানার প‌রিদর্শক (তদন্ত) লুৎফুল ক‌বির বলেন, ব্যাংক জালিয়াত চক্রের দুইজনকে সাত দিনের রিমান্ড চে‌য়ে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। পলাতক আসা‌মি‌কেও গ্রেফতারের চেষ্টা চল‌ছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version