Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ব্যালট পেপারে খালেদা জিয়ার মুক্তি দাবি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থক ভোটাররা কেন্দ্রে গেলেও কোনো প্রতীকে সিল মারেননি। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও রোববার ভোট দিতে যান দলের সমর্থকরা।

তবে তারা কোনো প্রতীকে সিল না মেরে ব্যালট পেপারে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখা লিখেছেন। এরপর ব্যালটের ছবি ফেসবুকে পোস্ট করেছেন কেউ কেউ।

এনিয়ে উপজেলায় ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, আলোচনায় আসতে বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিভিন্ন কেন্দ্রে এমন ঘটনা ঘটিয়েছেন।

বিস্তারিত আসছে…..

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version