ইসমাইল হোসেন: দীর্ঘ ২৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ বিএনপির ৭ নেতা।
এরা হলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সবুর রেজা, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক মীর আবুল হাসেম আজাদ, যুগ্ম সম্পাদক পাভেল তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন, যাদবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন, পৌর যুবদলের সভাপতি কামরুল সিকদার। শুক্রবার টাঙ্গাইল কারাগার থেকে তাঁরা জামিনে মুক্তি পান।
প্রসঙ্গতঃ গত ৭ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে সখীপুর থানা পুলিশ বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করে। পরে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। পরে (৪ নভেম্বর) রবিবার টাঙ্গাইলের আদালতে হাজিরা দিতে গেলে সাত নেতাকে কারাগারে পাঠানো হয়।

