Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের মনোনয়ন প্রত্যাশী আতাউলের গণসংযোগ

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের মনোয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহসম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ ব্যাপক গণসংযোগ করছেন।

বৃহস্পতিবার তিনি সখীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে শেখ হাসিনা সরকারের নানা সাফল্য ও উন্নয়নের লিফলেট বিতরণ করেন। এছাড়াও তিনি পৌর এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বেশ কয়েকটি পথসভায় বক্তব্য প্রদানকালে বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version