Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে মাদকসেবীদের হামলায় আহত ৪

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের হামলায় বেড়বাড়ী বাজার বণিক সমিতির প্রচার সম্পাদক আবদুর রহিমের মা রিজিয়া বেগম (৬৫), স্ত্রী পারভীন সুলতানা (৩২), ভাগ্নে মোতালেব হোসেন আকাশ (২৯) এবং শ্যালক রাসেল আহম্মেদ বাবু গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার যাদবপুর বেড়বাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেড়বাড়ী বাজার বণিক সমিতির পক্ষে মাদকসেবীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার যাদবপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে তাঁর বাড়িতে বসেই বিভিন্ন এলাকা থেকে আসা মাদকসেবীদের মাদক সরবরাহ করে থাকে। বুধবার বিকেলে ঘরের ভেতরে বসে মাদক সেবন করছিলো ফরহাদ ও তাঁর সঙ্গপাঙ্গরা। এ বিষয়ে প্রতিবাদ ও পুলিশের ভয় দেখাতে গেলে ক্ষিপ্ত হয়ে ফরহাদ হোসেন, তাঁর ভাই ফিরুজ মিয়া, একই এলাকার কিতাব আলী কেতুর ছেলে সোলাইমান লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে তাদের। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন- এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version