Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে মাদক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: সখীপুরে মাদক মামলায় রিপন তালুকদার নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌরশহরের জেল খানা মোড়ের বাসা থেকে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। রিপন উপজেলার মুচারিয়া পাথার এলাকার আহাম্মেদ আলী মাষ্টারের ছেলে এবং গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

এ দিকে উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক আলমাস আজাদ বলেন, মাদকের সঙ্গে জড়িত থাকায় রিপন তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সখীপুর থানার সেকেন্ড অফিসার বদিউজ্জামান বলেন, রিপন তালুকদারের নামে মাদক মামলার পরোয়ানা থাকায় শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও রিপন তালুকদারের নামে আরও একাধিক মামলার পরোয়ানা রয়েছে। রিপন তালুকদার দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত রয়েছেন বলেও পুলিশ জানিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version