Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে মায়ের শাবলের আঘাতে মাদকাসক্ত ছেলে আহত

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে মায়ের লোহার শাবলের আঘাতে মাদকাসক্ত ছেলে জুয়েল রানা (২৪) গুরুতর হয়েছে। বুধবার সকাল ৭ টায় সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারী রোডের মাস্টার ভিলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছেলে জুয়েল রানাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেকেè ভর্তি করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী হোসেনের ছেলে জুয়েল রানা (২৪) দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য সে এলাকায় চুরি ছিনতাইসহ নানা অপকর্ম করে বেড়াতো। নেশার টাকা না পেয়ে মাকেও মেরেছে বহুবার। অতিষ্ঠ হয়ে বছর খানেক আগে মা জামিরণ নেছা পুলিশের হাতে তুলে দিয়েছিল জুয়েলকে। তিন মাস জেল খেটে বেরিয়ে আসে জুয়েল। শুরু হয় জুয়েলের ভয়ানক তান্ডব। বুধবার সকাল ৭ টায় ঘুম থেকে ওঠেই টাকার দাবিতে ছেলে জুয়েল রানা মায়ের প্রতি চড়াও হয়। নিজেকে বাঁচাতে ঘরে থাকা লোহার শাবল দিয়ে ছেলে জুয়েলের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।
জুয়েলের মা জামিরণ নেছা (৫০) বলেন, অনেক চেষ্টা করেও মরণনেশা থেকে আমার ছেলেকে ফেরাতে পারিনী। কান্না জড়িত কণ্ঠে তিনি আরও বলেন, কোন মায়ের সন্তান যেনো এমন নেশাখোর না হয়। এমন করুন দৃশ্য যেন আর যেন কাউকে দেখতে না হয়। ওর জন্যই আজ আমি নিশ্ব হয়ে পড়েছি ।
স্থানীয় কাউন্সিলর মো. দেলোয়ার শিকদার বলেন, বিষয়টি খুবই দু:খজনক। সখীপুরে দিন দিন নেশাগ্রস্তদের সংখ্যা বেড়েই চলেছে। অচিরেই প্রতিহত করতে না পারলে সখীপুরে এরকম অনেক ভয়ানক ঘটনাই ঘটবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version