Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমাণ্ড অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে যাদবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড  অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় সাংসদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অথিতি হিসেবে এ ঘর উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সাংসদ ওই ঘর নির্মাণের সহায়তা স্বরুপ ৩ লাখ টাকা তুলে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, ওসি একে সাইদুল হক ভূইয়া, প্রকল্প কর্মকর্তা এরশাদুল আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমও গণি,স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার,  নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম,বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল  হোসেন, সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মোল্লাসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version