Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে যাদবপুর ইউপি সচিবের বিরুদ্ধে প্রতিটি জন্ম ও মৃত্যু নিবন্ধনে সাতগুণ টাকা নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে যাদবপুর ইউনিয়ন পরিষদের সচিব মোক্তার হোসেনের বিরুদ্ধে সরকারি বিধির বাইরে জন্মনিবন্ধনে অতিরিক্ত সাতগুণ টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন ভূক্তভোগীরা।এর সূরাহা চেয়ে ওই সচিবের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী বোয়ালী গ্রামের মোহাম্মদ মাসুম।

ওই অভিযোগ সূত্রে জানা যায়, সর্বশেষ সরকারি বিধি মোতাবেক নতুন জন্ম ও মৃত্যু নিবন্ধনের সব্বোর্চ ফি ৫০ টাকা। কিন্তু তিনি এর স্থলে প্রতিটি জন্মনিবন্ধনে ২০০ থেকে ৩০০টাকা করে নিচ্ছেন। এর বিপরীতে গ্রাহকরা রশিদ চাইলে রশিদ লাগবে না বলে তাল বাহানা করছেন। ওই ভূক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এর সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
জানা যায়, সর্বশেষ সরকারি বিধি মোতাবেক প্রতিটি জন্ম ও মৃত্যু নিবন্ধণের ক্ষেত্রে শূণ্য থেকে ৪৫দিন বয়স পর্যন্ত সম্পূর্ণ ফ্রি, ৫ বছর বয়স পর্যন্ত ২৫ টাকা এবং ১০ বছরের পর হতে ৫০ টাকা নির্ধারণ করা আছে।
সোমবার সরেজমিন জন্ম ও মৃত্যু সনদ নিতে আসা ব্যাক্তিদের সঙ্গে কথা হলে তারা একইসুরে তাদের কাছ থেকে নির্ধারিত ফিয়ের ৭গুণ টাকা নেওয়া হয়েছে বলে জানান।
এ ব্যাপারে অভিযুক্ত যাদবপুর ইউনিয়নের সচিব মুক্তার হোসেন জন্ম ও মৃত্যু নিবন্ধনে ৩০০ টাকা পর্যন্ত নেওয়ার কথা স্বীকার করে তিনি প্রতিটি নিবন্ধনে অফিসিয়াল নানা খরচের যৌক্তিক তালিকা তুলে ধরেন।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার এবং ওই ইউনিয়নের একাধিক ইউপি সদস্য বলেন অতিরিক্ত টাকা না নেওয়ার বিষয়ে সচিবকে বারবার অনুরোধ করা হলেও তিনি তা মানছেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে তদন্ত সাপেক্ষে ওই সচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version