এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ইলিয়াস হোসেন ইলু (৩০) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিখোঁজ হওয়ার দুইদিন পর রোববার সন্ধ্যায় বাড়ি থেকে ২০০গজ দূরে একটি গহীন শালগজারি বনের গাছের মুথার সঙ্গে লাশ বাঁধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত ইলিয়াস দাড়িয়াপুর গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে। এ সময় তার অন্ডকোষ ও দুটি চোখ গলানো ছিল। এ ঘটনায় সোমবার সকালে নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রোববার রাতেই সখীপুর-বাসাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল মতিন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত শুক্রবার সন্ধ্যা থেকে ইলিয়াস হোসেন ইলুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইলিয়াসের নামে আদালতে মামলা থাকায় তাঁর পরিবারের লোকজন শুক্রবার ও শনিবার সখীপুর থানা ও টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ ও র্যাব কার্যালয়ে খোঁজ-খবর নেন। পরে রোববার ওই গ্রামের এক মহিলা গরু খোঁজতে গিয়ে ওই বনের গাছের সাথে বাধা অবস্থায় লাশ দেখতে পায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল করে বলেন, ধারনা করা হচ্ছে শুক্রবার রাতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করে বনে লাশ ফেলে যায়। লাশের দুচোখ ও অন্ডকোষ গলানো অবস্থায় ছিল। লাশ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
