Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে যুব মহিলা লীগ নেত্রী গোলাপীর তান্ডব অত্যাচারে অতিষ্ঠদের মানবন্ধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক:টাঙ্গাইলের সখীপুরে উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি গোলাপী বেগমের অত্যাচার অতিষ্ঠের প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস বল্যাচালা গ্রামের ভূক্তভোগী শতাধিক নারী পুরুষ এ মানবন্ধনে অংশ নেন।

ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কানিছ ফাতেমা বিউটি, যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিনা আরজু, যুবলীগ সদস্য হায়দার আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফান আলী, স্থানীয় মাতাব্বর হাজী আবদুল হাই, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ওয়াজেদ আলী মাস্টার, সঙ্গীত শিল্পী শফিকুল ইসলাম শফিসহ শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

এ সময় ভূক্তভোগীরা গোলাপীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, পাওনা টাকা চাইতে গেলে দলীয় ক্ষমতার বলে পাওনাদারদের ভয়ভীতি প্রদর্শন মারপিট, জমি দখল,অসামাজিক কার্যকলাপে লিপ্তসহ একাধিক অভিযোগ করেন। তারা অভিলম্ভে গোলাপী বেগমকে দল থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা শারমিন বলেন, গোলাপীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version