Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে “রক্তদান করে বাড়ি ফেরা হলোনা আলীমের”

নিজস্ব প্রতিনিধি: অপারেশনের এক রোগিকে রক্তদান করে বাড়ি ফেরা হলোনা আলীম নামের এক যুবকের।

বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত দিয়ে এক রোগির জীবন বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটায় নিজেই চলে গেলেন না ফেরার দেশে। আলীম উপজেলার বড়চওনা গ্রামের রফিকুল ইসলাম রফিক মিস্ত্রির ছেলে।

জানা যায়, আলীম বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে এক সিজারের রোগিকে রক্ত দিতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দ্যেশে বের হয়। রক্তদান শেষে বাড়ি ফেরার পথে সখীপুর উপজেলার বেলতলী বাজার এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সংঘর্ষ হলে আলীম আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version