Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে রাজস্ব সম্মেলনে সেরা ৮ করদাতাকে সম্মাননা প্রদান

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলূ: টাঙ্গাইলের সখীপুরে রাজস্ব সম্মেলনে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সেরা ৮ ভূমি করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি)’র সভাকক্ষে আয়োজিত সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার প্রধান অতিথি হিসেবে সেরা করদাতাদের হাতে সম্মাননা তুলে দেন।

সম্মাননাপ্রাপ্ত সেরা করদাতারা হচ্ছেন-যাদবপুর ইউনিয়নে আবদুল হামিদ খান , দাড়িয়াপুর ইউনিয়নে ফাতেমা ইয়াসমিন, গজারিয়া ইউনিয়নে মোহাম্মদ মুসা আলেকজান নেছা, বহেড়াতৈল ইউনিয়নের মো. ময়েজ উদ্দিন, হাতীবান্ধা ইউনিয়নে গুসাই মন্ডল, কালিয়া ইউনিয়নে মো. হায়দার আলী মাস্টার, কাকড়াজান ইউনিয়নে মো. আসাদুজ্জামান মিয়া এবং সখীপুর পৌরসভায় মো. শুকুর মামুদ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. এরশাদুল আলম, সখীপুর প্রসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version