Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি ঘোষণা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সখীপুর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার  জেলা রেড ক্রিসেন্ট সোসাইট ‘র সাধারণ সম্পাদক এম এ রউফ স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়। এতে মো. সাইফুল ইসলামকে  দলনেতা  এবং হাবিবুল বাশার ও রেজভী সিকদার শান্তকে উপ-দলনেতা ঘোষণা করা হয়।

এছাড়াও এ কমিটিতে মো. আশরাফুল ইসলামকে জনসংখ্যা ও পরিকল্পনা বিভাগের প্রধান এবং সাগর দানীকে বিভাগীয় উপ – প্রধান। মেহেদী হাসানকে প্রশিক্ষণ বিভাগীয় প্রধান এবং আসিফ হাসানকে বিভাগীয় উপ- প্রধান । সেবা ও স্বাস্থ্য বিভাগে ত্বরী মাহমুদকে বিভাগীয় প্রধান এবং আশরাফুল ইসলামকে বিভাগীয় উপ- প্রধান। রক্ত বিভাগে বছির উদ্দিন আশিককে বিভাগীয় প্রধান এবং দেওয়ান সাকিবকে বিভাগীয় উপ- প্রধান। ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগে হাসান মিয়াকে বিভাগীয় প্রধান এবং শিমুল রেজাকে বিভাগীয় উপ- প্রধান এবং বন্ধুত্ব বিভাগে আব্দুল্লাহ আল মামুনকে বিভাগীয় প্রধান ও রাকিব হাসানকে বিভাগীয় উপ-প্রধান ঘোষণা করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version