নিউজ টাঙ্গাইল ডেস্ক: বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সখীপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এতিমখানা রোডস্থ দলীয় কার্যালয়ে সমাবেশ করে।
সমাবেশে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দাতা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে – জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমাস আজাদ, উপজেলা সিএনজি অটো টেম্পু কমিটির সভাপতি হাফিজুর রহমান হান্নান, সাধারণ সম্পাদক বাবুল সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মোহাম্মদ রফিক, শহর ছাত্রলীগের সভাপতি তানভীর আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাগর, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল সরকার, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
