Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলু:  টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সাবেক সভাপতি, গজারিয়া শান্তিকুঞ্জ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা হযরত আলী মাস্টার মৃত্যুবরণ করেছেন। শুক্রবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছেল ৭৫ বছর। তিনি স্ত্রী ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী ও পরিবার পরিজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version