নিজস্ব প্রতিনিধি: সারা দেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার থেকে উপজেলা প্রশাসসের আয়োজনে হল রুমে এ প্রতিযোগীতা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আমিনুর রহমান এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, বিআরডিবি’র চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন,উপজেলা রিসোর্স অফিসার আবদুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন। এতে উপজেলা বিভিন্ন মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা অংশে নেয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
