বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে শ্বাসকষ্ট নিয়ে পোশাকশ্রমিকের মৃত্যু

সখীপুরে শ্বাসকষ্ট নিয়ে পোশাকশ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক পোশাকশ্রমিকের (৩৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে নিজ বাড়িতে তিনি মারা যান। দুপুরে তাঁর নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা জানান, মারা যাওয়া ব্যক্তি মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় একটি কারখানায় চাকরি করতেন। বাড়ি থেকেই প্রতিদিন বাইসাইকেল নিয়ে তিনি কারখানায় যেতেন। ঠান্ডা, কাশি ও হালকা শ্বাসকষ্ট থাকায় গত দুদিন ধরে তিনি কারখানায় যাচ্ছিলেন না। বৃহস্পতিবার সকালে হঠাৎ তিনি শ্বাসকষ্ট নিয়ে মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, যেহেতু ওই পোশাককর্মী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, তাই তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার সকালে নমুনা পরীক্ষার ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআরে) পাঠানো হবে।

এদিকে, উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর গ্রামের আবদুল মিয়ার ছেলে হাবিবুর রহমান (৫০) বৃহস্পতিবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। এক মাস ধরে তিনি কাশিসহ নানা রোগে ভুগছিলেন। গত এক সপ্তাহ আগে তাঁর নমুনা পরীক্ষা করা হলেও প্রতিবেদন ‘নেগেটিভ’ আসে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular