সজল আহমেদ: টাঙ্গাইলের সখীপুরে কচুয়া অনলাইন টিমের উদ্যোগে প্রায় অর্ধশত শ্রমজীবী পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার প্রথম ধাপে উপজেলার বিভিন্ন এলাকায় শ্রমজীবী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনের সদস্যরা।
শ্রমজীবী প্রতিটি পরিবারের কাছে ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ময়দা, পেঁয়াজ, তেল, ডাল, লবণ, সাবান পৌঁছে দেয়া হয়।
কচুয়া অনলাইন টিমের সভাপতি জনাব রুবেল আহম্মেদ বলেন, মানুষ মানুষের জন্য। দেশের এই ক্লান্তিলগ্নে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলেই কেবল এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। এছাড়াও ২য় ধাপে শতাধিক পরিবারের কাছে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
