Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

‎‎সখীপুরে সড়কে স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু, গলায় কাটা থাকায় হত্যার সন্দেহ

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে আউয়াল শফিক  (৪৫) নামে এক স্বাস্থ্য সহকারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। নিহত আউয়াল শফীক উপজেলার বোয়ালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ছেলে।  বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নলুয়া- টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে পুকুরপাড় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সড়কে পড়ে থাকা অবস্থায় তার গলায় কাটার চিহ্ন দেখা গেছে। এ কারণে ঘটনাটি নিছক সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।

‎নিহতের বোন জামাই সুজন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ট্রাকচাপায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেলেও, গলায় কাটার চিহ্ন থাকার বিষয়টি নতুন করে রহস্যের সৃষ্টি করেছে। তিনি তার মৃত্যুর প্রকৃত কারণ খুজে বের করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

‎এ ব্যাপারে সখীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনাটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের  পরই নিশ্চিত হওয়া যাবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version