Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সন্তানের সাথে অভিমান করে বৃদ্ধের ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে ধার-দেনা নিয়ে সন্তানদের সাথে অভিমানে রইবা মিয়া (৭০) নামের এক বৃদ্ধ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বুধবার রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রইবা মিয়া বেড়বাড়ী টানপাড়া গ্রামের মৃত ইনছু মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, পরিবারের ধার-দেনা নিয়ে বুধবার সন্ধ্যায় সন্তানদের সঙ্গে কথা কাটাকাটি হয় রইবা মিয়ার। পরে রাতে কোন এক সময় প্রতিবেশী উজ্জ্বল মিয়ার বাড়ির পাশের জাম্বুরা গাছের ডালে গলায় গামছা দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সে। বৃহস্পতিবার ভোরে ওই গাছের নীচ দিয়ে হেটে যাওয়ার সময় প্রতিবেশী ছানোয়ার হোসেন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version