Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সমবায়ীদের নিয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুরে সমবায়ীদের নিয়ে ভবিষৎ সু-পরিকল্পনা বিষয়ক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সমবায় কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। সমবায় কর্মকর্তা খোদেজা খানমের সভাপতিত্বে প্রশিক্ষণে উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূইয়া, জেলা সমবায় প্রশিক্ষক শিপ্রা দেবনাথ, উপজেলা ভেটেনারী সার্জন ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম, সমবায়ী ফজলুল হক বাপপা, এম সাইফুল ইসলাম শাফলু, মামুন হায়দারসহ প্রায় অর্ধশতাধিক সমবায়ী উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version