Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সমাপনী ও এবতেদায়ী পরীক্ষা ঝড়ে পড়ল ১৭৬ শিক্ষার্থী

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে সমাপনী ও এবতেদায়ী পরীক্ষায় ৫ হাজার ৯’শ ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৬ জন শিক্ষার্থী ঝড়ে পড়েছে। এর মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১১৩ জন এবং এবতেদায়ী পরীক্ষায় ৬৩ জন শিক্ষার্থী ঝড়ে পড়ে। দারিদ্রতা, অভিভাবকদের অসচেতনতা ও অন্য উপজেলায় চলে যাওয়ায় এসব শিক্ষার্থী ঝড়ে পড়েছে বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার ১৫টি কেন্দ্রে সমাপনী পরীক্ষায় ৫ হাজার ২’শ ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫’শ ৯জন ছাত্র এবং ২ হাজার ৭’শ ২৪ জন ছাত্রী অংশ নেয়। রবিবারের ইংরেজি পরীক্ষায় ১১৩ জন অনুপস্থিত। এদের মধ্যে ৭১ জন ছাত্র ও ৪২ জন ছাত্রী।

অন্যদিকে এবতেদায়ী পরীক্ষায় ১৫টি কেন্দ্রে ৭০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২১ জন ছাত্র এবং ২৮১ জন ছাত্রী অংশ নেয়।

ইংরেজি পরীক্ষায় ৬৩ জন অনুপস্থিত। এদের মধ্যে ৫১ জন ছাত্র এবং ১২ জন ছাত্রী। কয়েকজন প্রধান শিক্ষকের সঙে কথা বলে জানা যায়, ঝড়ে যাওয়া শিক্ষার্থীরা যথারীতি ফরম পূরণ করার পর তাদের নামে প্রবেশপত্রও আসে। কিন্তু তারা পরীক্ষায় অংশ নেয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাজী নূরুল ইসলাম বলেন- পরীক্ষায় অনুপস্থিতির বিষয়টি উদ্বেগজনক। আগামীতে যাতে অনুপস্থিতির হার কমিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।

উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস বলেন- দারিদ্রতা,অভিভাবকদের অসচেতনতা ও অন্য উপজেলায় চলে যাওয়ার কারণে শিক্ষার্থীরা ঝড়ে পড়েছে। আগামীতে অনুপস্থিতির হার শূণ্যের কোঠায় আনতে চেষ্টা অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version