Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সহস্রাধিক অসহায় দরিদ্রদের মাঝে শাড়ি কাপড় লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ

এম সাইফুল ইসলাম শাফলু: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে সহস্রাধিক অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সখীপুর পিএম পাইলট বালক স্কুল এন্ড কলেজ মাঠে অনুপম শাজাহান জয় এমপি ও মিসেস এমপি তামান্না মহসিন মৌ ওইসব অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি কাপড়, লুঙ্গি ও নগদ টাকা বিতরন করেন।

বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান, পিএম পাইলট বালক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, সখীপুর প্রেসক্লাব’র সভাপতি ইকবাল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version