Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সাজানো গাড়িতে অবসরে ফিরলেন কনস্টেবল জাহিদ

নিজস্ব প্রতিনিধি : পুলিশের কনস্টেবল জাহিদ হাসান দীর্ঘ ৩০ বছর ১ মাস চাকুরী শেষে আজ অবসরে গেলেন। তাঁর বিদায় অনুষ্ঠানটি ব্যতিক্রম ভাবে আয়োজন করে টাঙ্গাইলের সখীপুর থানা পুলিশ। জাহিদ হোসেনের অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখতে  ওসির  গাড়িটি রঙ-বেঙয়ের বেলুন ও ফুল দিয়ে সাজানো হয় এবং জাহিদকে ওসির আসনে বসিয়ে তার নিজ বাড়ি টাঙ্গাইলের বাসাইল পৌঁছে দেওয়া হয় । এর আগে থানার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে নানা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে তার হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন ওসি একে সাইদুল হক ভূঁইয়া।

এসময় ওসি তদন্ত সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, বিআরডিবি‘র ভাইস চেয়ারম্যান, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, সেকেন্ড অফিসার ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

আবেগ আপ্লুত জাহিদ হাসান বলেন, জীবনে কখনও কল্পনা করিনি এমন সম্মান নিয়ে অবসরে যাব। ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান দেখে আমি খুশি হয়েছি। ওসি স্যারসহ সকল সহকর্মীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত: টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা জাহিদ। তিনি ১৯৯১ সালে পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসেবে যোগদান করেন। সখীপুর থানায় প্রায় ১ বছর কর্মরত থেকে আজ ৩১ জুলাই শনিবার অবসরে যান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version