Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- ছয়মাসের সাজাপ্রাপ্ত লেবু মিয়া, পৌর শহরের ৭নং ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে শামীম ও ৬নং ওয়ার্ডের সিদ্দিক হোসেনের ছেলে হুমায়ন এবং মাদকসেবী ফরিদ মিয়া।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version