নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস (৩০) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) দুপুর দুইটার দিকে সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস অটোভ্যান নিয়ে সখীপুরের দিকে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজি অটোভ্যানটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ফেরদৌস গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
