Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সোনালী ক্লাবের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

News Tangail

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বহুরিয়া সোনালী ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ রবিবার ক্লাব ক্যাম্পাসে এ উপলক্ষে তিন শতাধিক রোজাদারকে ইফতার করানো,কেক কাটা ও আতশবাজি ফোটানো হয়।

ক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ মাওলানা মোহাম্মদ শামসুল হক, উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মির্জা রেজাউল করিম, বিআরডিবি ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, স্থানীয় ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন, ক্লাবের উপদেষ্টা বহুরিয়া চতলবাইদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, ব্যবসায়ী মির্জা আউয়াল, মির্জা বছির উদ্দিন, ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহমেদ, সাবেক সভাপতি মির্জা শরীফ, সাবেক সাধারণ সম্পাদক হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ আরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মির্জা আল আমীনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version